• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

নওগাঁয় অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ / ৭৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ
নওগাঁ সদর উপজেলার একটি অনলাইন জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার বিশেষ অভিযানে পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ১) আবু সাঈদ মোল্লা @ রাজন (৩১), পিতা- মোঃ আনিছুর রহমান,সাং- চকরাম মোল্লা পাড়া এবং তার সহযোগী ২) মোঃ নাহিদ হাসান (৩০),পিতা- মোঃ ইউনুস প্রামানিক,সাং- শেখপুরা দক্ষিণ পাড়া ৩) মোঃ মশিউর রহমান (৩১), পিতা-মোঃ মীরবক্স মন্ডল, সাং- মধ্য দূর্গাপুর ৪) মোঃ আরিফ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণ পাড়া

অভিযানকালে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ওই স্থানে একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার কেন্দ্র পরিচালনা করছিলেন। বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা সেখানে এসে অনলাইন জুয়ায় অংশ নিতেন। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্নভাবে মানুষকে অনলাইন জুয়ায় সম্পৃক্ত হতে উৎসাহিত করতেন বলেও অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category