• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে যোগ না দিয়ে ফের সড়ক অবরোধ। দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ফুলবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চালকের, ট্রাকচাপায় মাথা পিষ্ট

দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি : / ১৮ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সিলেট প্রতিনিধি : [১] সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমানা ও টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অপর চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।
[২] সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অন্যদিকে অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।
[৪] মাকে আঘাত করার ঘটনার জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[৫] গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের এসআই গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category