• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

ঝালকাঠির রাজাপুরে তিন ঘণ্টা হেঁটে দুই মাদকসেবীকে গ্রেফতার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৮২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর উপজেলার দুর্গম এলাকায় রাতের আঁধারে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ চাড়াখালী এলাকার হেমায়েত খন্দকারের পরিত্যক্ত বসতঘরে এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযানে অংশ নিতে কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টা কাদামাটিপূর্ণ দুর্গম পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছে।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দক্ষিণ চাড়াখালী এলাকার দুলাল ফরাজীর ছেলে মো. নয়ন ফরাজী (২৮) ও মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া (৩০)।

অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজীব, রাজাপুর থানার পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার শেষে নয়ন ফরাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। একই আইনে দীপক দারিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

নয়ন ফরাজীর সাজা ঘোষণা করেন ইউএনও রিফাত আরা মৌরি। অন্যদিকে দীপক দারিয়ার সাজা ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজীব।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category