• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

জামতলী বাজারে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) এ.টি.এম. মাহমুদুল হকের দিকনির্দেশনায় এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে জামতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় শৈলকান্দা খোলশাকৌ গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে খরুল (৩০) এবং একই এলাকার সুমন (২৫) নামে একজন সহ তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম. মাহমুদুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category