• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা কালীগঞ্জে দুই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস, অভিযানে তিন দোকান। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬১ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার, ৭ অক্টোবর ২০২৬, গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চেক ও বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এসব আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের জন্য বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি উপকারভোগীদের হাতে চেক ও আর্থিক সহায়তা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী আল মাহমুদ, এসিল্যান্ড উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category