• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) উদ্ধার করা হয়।

আজ ১২ এপ্রিল (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মাদক কেনাবেচা ও তৈরির সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সমরা (৪৮)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে।

তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে নিম্নলিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়:
চোলাইমদ: ১০ (দশ) লিটার।
ওয়াশ (মদ তৈরির উপকরণ): ১০০ (একশত) লিটার।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category