• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন জামালপুরে ভারতীয় মদ২১৭ বোতল উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক বাংলাদেশ প্রেসক্লাব, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উন্নয়ন সভা উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা

গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৩৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ রনি পাঠানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় নয়ন নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ। এরআগে,রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ রনি পাঠান (২৫) গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা। তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়,’ পাইকারি বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে মাদক এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শ্রীপুরে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। একপর্যায়ে শ্রীপুর পৌরসভার মাওনা চন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তাঁর বন্ধু নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ বলেন,’ এসপি স্যারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান নিয়মিত চালিয়ে আসছে গোয়েন্দা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গতরাতেও শ্রীপুরে যায় আমাদের টিম। মাওনা চন্নাপাড়া এলাকায় অভিযানকালে দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category