• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১২৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছা. সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী সুফিয়া খাতুন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সুলু মিয়ার মেয়ে ও মো. আব্দুল মান্নানের স্ত্রী।

জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আর্শীরবাদ মিষ্টান্ন ভান্ডার’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে।
এসময় তার হেফাজত থেকে মোট ২ কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০,০০০ (ষাট হাজার) টাকা।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

থানার কর্তব্যরত এসআই সুজন বিশ্বাস চলতি মাসে সফল ভাবে তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। প্রতি মাসেই তিনি ৫ থেকে ৬ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তা সফল করতে সক্ষম হয়। কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে ১৮ মাসে প্রায় অর্ধশত মাদক বিরোধী অভিযান সফল ভাবে পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন এসআই সুজন বিশ্বাস। এলাকার সচেতন মহল মনে করেন থানার প্রতিটি অফিসার এভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ব্যবসায়ীসহ মাদক থাকবেনা। তারা এসআই সুজন বিশ্বাসের মতো মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য থানার সকল অফিসারদের প্রতি আহবান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category