• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
জামালপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গাপূজা৷ মোহনপুরে সেনাসদস্যের নির্মাণকাজে মব সৃষ্টি করে বাঁধা যুবদল নেতার স্ট্যান্ড রিলিজ হলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর কুলিয়ারচরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক সান্তাহারে সেরাদেশের অফিস উদ্বোধন করলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন দেবীনগরে প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—- জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুলিয়ারচরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি: / ২৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)প্রতিনিধি:

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি।

এবছর কুলিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর সভার ৩৫ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে এবছর সরকারি ভাবে সনাতন ধর্মাবলম্বী ১৫০ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক মণ্ডপে ৬০০ কেজি করে মোট ২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং প্রতিমন্ত্রী শরীফুল আলমের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনের অংশ হিসেবে সকাল ১০ ঘটিকায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী গ্রামের জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি বিদ্যালয়ের দুটি একাডেমি ভবন নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ । পরে তিনি কুলিয়ারচর লঞ্চঘাট স্থানে কালী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করেন। একইসঙ্গে তিনি স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডির উদ্যোগে এলসিএস প্রকল্পের আওতায় ২৬ জন মহিলা শ্রমিকের মাঝে ১ লক্ষ ৯ হাজার টাকার সম্মানীর চেক বিতরণ করেন এবং সালুয়া এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে ডুমরাকান্দা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন। সর্বশেষ তিনি উপজেলার ৬ ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজার আয়োজক, পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। কারণ এই দেশটা সবার। আমি এই এলাকার সকল মানুষের প্রতিনিধি। আমাদের প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। গ্রামের প্রান্তিক মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঈমাম- মুয়াজ্জেম, পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ভাতার ব্যবস্থা করেছেন। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ফলে কৃষকদের কল্যাণে কৃষক কার্ড প্রবর্তন করেছেন। এই কুলিয়ারচর অত্যন্ত শান্তিপ্রিয় উপজেলা। এখানে মানুষের বুকভরা ভালোবাসা আছে। আমরা ভৈরব- কুলিয়ারচরের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক,এএসপি ভৈরব সার্কেল আবু মুছা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। তাছাড়া পূজা মণ্ডপ পরিদর্শনকেলেউপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ ও সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সলিল কান্তি রায় ও সাধারণ সম্পাদক মন্টু বিহারি ঘোষসহস্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category