• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
জামালপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গাপূজা৷ মোহনপুরে সেনাসদস্যের নির্মাণকাজে মব সৃষ্টি করে বাঁধা যুবদল নেতার স্ট্যান্ড রিলিজ হলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মহানবমীতে পূজামণ্ডপে ভক্তদের ভিড়, বাজছে বিদায়ের সুর কুলিয়ারচরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ফুলবাড়ীতে সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের উদ্যোগে ১৫ পূজামণ্ডপে অনুদান বিতরণ দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক সান্তাহারে সেরাদেশের অফিস উদ্বোধন করলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন দেবীনগরে প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন—- জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গাপূজা৷

জাহাঙ্গীর আলম, জামালপুর (নরুন্দি) প্রতিনিধি: / ২১ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীর আলম, জামালপুর (নরুন্দি) প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি ও ঘোড়াধাপ ইটাইল সহ তিনটি ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী।
বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলা, দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন ও বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে ভক্তদের মধ্যে দেখা যায় আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই নরুন্দি ও তারাগঞ্জের সহ বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। পূজার আনুষ্ঠানিকতা শেষে নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন। পরে একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এ সময় পূজামণ্ডপগুলোতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সিঁদুর খেলার মধ্য দিয়ে নারীরা দেবী দুর্গার কাছে স্বামী ও পরিবারের মঙ্গল, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। উৎসবের আনন্দে অংশ নিলেও দেবীকে বিদায় জানানোর মুহূর্তে অনেক ভক্তের চোখেমুখে ফুটে ওঠে বিষাদের ছাপ।
পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে দেবী দুর্গাকে বিদায় জানানোর সময় ভক্তদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের বিশ্বাস, এক বছরের অপেক্ষা শেষে আবারও মর্ত্যে ফিরে আসবেন দেবী দুর্গা। তাই বিদায়ের বেদনার মধ্যেও আগামী শরতে দেবীর আগমনকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন তাঁরা।
ধর্মীয় প্রথা অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। আগমন ও গমনকে ঘিরেও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও অনুভূতি।
বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে এবারের শারদীয় দুর্গোৎসবের। দেবী দুর্গাকে বিদায় জানিয়ে ভক্তরা প্রার্থনা করছেন, পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।
আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনে আনন্দ-উৎসবে মেতে ওঠার প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছেন নরুন্দি ও তারাগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category