• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন

কুলিয়ারচরে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত করলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন বাবুল

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ৫৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি সড়ক নিজস্ব অর্থায়নে মেরামত করে চলাচলের উপযোগী করে দিয়েছেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. শহীদ উদ্দিন বাবুল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি মধ্য সালুয়া চকবাজারের উত্তর পাশে পানিতে নিমজ্জিত সড়কটির সংস্কারকাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডুমরাকান্দা থেকে ফরিদপুর আনন্দবাজার হয়ে নাপিতেরচর খেয়াঘাট এবং আলালপুর থেকে খিদিরপুর হয়ে বড় ছয়সূতী চকবাজার পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত ৯ সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মো. মাইন উদ্দিন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সড়ক দুটির দুরবস্থা তুলে ধরে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সড়ক দুটির ভাঙাচোরা অংশ সংস্কার করা জরুরি। একই সঙ্গে জনস্বার্থে সড়ক দুটি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় এলেও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ভোগান্তি অব্যাহত থাকে। পরে বিষয়টি নজরে এলে শহীদ উদ্দিন বাবুল নিজ উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের সিদ্ধান্ত নেন। তাঁর উদ্যোগে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ কিছুটা কমেছে।
এ বিষয়ে মো. শহীদ উদ্দিন বাবুল বলেন, “সাংবাদিক মাইন উদ্দিন ভাইয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আমার নজরে আসে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রতিদিন যাতায়াতকারী মানুষ ও যানবাহন চালকদের কষ্ট পোহাতে হচ্ছিল। জনগণের এই দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে সড়কটি প্রাথমিকভাবে চলাচলের উপযোগী করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। রাজনৈতিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই কাজটি করেছি। ভবিষ্যতেও কুলিয়ারচরের জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
সড়কটি মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও পানিতে ডুবে থাকা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হতো। বিশেষ করে রোগী, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি ছিল বেশি। শহীদ উদ্দিন বাবুলের উদ্যোগে সড়কটি মেরামত হওয়ায় আপাতত তাঁদের চলাচলে স্বস্তি ফিরেছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সড়ক সংস্কারকাজে সহযোগিতা করেন।
উল্লেখ্য, শহীদ উদ্দিন বাবুল কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category