• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি। বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা চুরি পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও ওসির সার্বিক তত্ত্বাবধানে অভিযান: ঢাকার রমনা থেকে রুমিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন কবির ঝন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান

কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা বিতরন সহ ঋনের চেক বিতরণ করা হয়েছে। রবিবার
(১ নভেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেনের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, এনজিও প্রতিনিধি আরিফুজ্জামান, যুব প্রতিনিধি রাসেল আহমেদ, যুব নারী মাহফুজা খাতুন প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষনের সনদপত্র সহ যুব ঋনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ যুবক যুবতী সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category