• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
সান্তাহারে ব্রিটিশ আমলের কালভার্ট ব্রীজ ঝুঁকিপূর্ণ; যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন কয়রার সজীব চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ কর্মচারী ছাঁটাই, পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত ১৫ মাস বেতন নেই, ফ্লোর ও বাথরুম অপরিচ্ছন্নতায় দুর্ভোগে রোগীরা দক্ষিণ চট্টগ্রামে কথিত ‘টোকেন মানিক’ সিন্ডিকেট! সাংবাদিকতার পরিচয়ে টোকেন বাণিজ্য, হুমকি ও অবৈধ সিএনজি চলাচলের অভিযোগ সান্তাহার রেলওয়ে জংশনে ফিরছে তেলের হেড ডিপো, স্থায়ী ডিপো নির্মাণে উদ্যোগ ফুলবাড়ীতে পে-প্রেসক্রিপশনের কাজের নামে টাকা উত্তোলন, কাজ করছে শিক্ষকেরাই। ১ লাখ ২২ হাজার টাকা গেলো কোথায়? অসুস্থতায় ভুগছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, দেশবাসীসহ সবার কাছে দোয়া কামনা ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বাড়ি ফেরা হলো না সবুজের, সড়কে মিলল নিথর দেহ

এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন কয়রার সজীব

কয়রা/খুলনা প্রতিনিধি: / ৩ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কয়রা/খুলনা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কৃতী শিক্ষার্থী আদিত্য সজীব হাসান এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছেন। তিনি কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

আদিত্য সজীব হাসানের শিক্ষাজীবনজুড়েই রয়েছে সাফল্যের ধারাবাহিকতা। পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন তিনি। পরে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন তিনি।

আদিত্য সজীব হাসানের বাড়ি কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে। তিনি ওই গ্রামের মো. হাফিজুর রহমান মিস্ত্রি ও জাহানারা পারভীনের কনিষ্ঠ সন্তান।

পড়াশোনার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আদিত্য। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষকে সহযোগিতা করার আগ্রহ রয়েছে তাঁর। সুন্দরবন উপকূলের জলবায়ু পরিবর্তন ও পরিবেশসংক্রান্ত বিষয় নিয়েও কাজ করছেন তিনি।

ভবিষ্যতে একজন সরকারি কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে চান আদিত্য সজীব হাসান। নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজের মানুষের কল্যাণে ভূমিকা রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।

এইচএসসি পরীক্ষায় তাঁর এমন সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর সাফল্যে শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category