• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড চট্টগ্রামে প্রযুসের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা কর্তব্যরত স্টেশন মাস্টার আর পিম্যান দায়িত্ব অবহেলায় , পরিত্যক্ত লাইনে ঢুকে গেল জামালপুর এক্সপ্রেস ট্রেন৷

এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস—ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি

মো. মোরসালিন ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি: / ২৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মো. মোরসালিন ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ীর একটি, হাকিমপুরের দুটি, বিরামপুরের একটি ও বীরগঞ্জ উপজেলার দুটি কলেজ রয়েছে।

ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের স্কুল শাখার কার্যক্রম স্বাভাবিক থাকলেও কলেজ শাখায় শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি নেই। সেখানে শুধু একজন অফিস সহকারীকে পাওয়া যায়।

অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে কলেজটির অনুমতি এবং ২০০২ সালে স্বীকৃতি মেলে। ২০২০ সাল পর্যন্ত কলেজটির ফলাফল ভালো ছিল। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। শিক্ষকদের বেতন না থাকায় তাঁরা নিয়মিত কলেজে আসেন না। ফলে শিক্ষার্থী ভর্তির সংখ্যাও কমে গেছে। এতে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে আগ্রহ কমে গেছে। নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও কলেজে আসে না। বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। তারা বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নেয়। এ কারণেই এবারের ফল বিপর্যয় হয়েছে।

শিক্ষকদের বেতন-ভাতা না থাকা, নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ও শিক্ষার্থীদের অনুপস্থিতিকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। কলেজটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজন কার্যকর উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category