• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড চট্টগ্রামে প্রযুসের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা কর্তব্যরত স্টেশন মাস্টার আর পিম্যান দায়িত্ব অবহেলায় , পরিত্যক্ত লাইনে ঢুকে গেল জামালপুর এক্সপ্রেস ট্রেন৷

বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জোবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, উপজেলা সেক্রেটারি বাবুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক দুরুল হুদা আনসারী, দুর্লভপুর ইউনিয়নের সাবেক আমির মাওলানা মানিকুজ্জামান এবং শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এরফান আলী।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর কাছে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়। জবাবে তিনি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তাঁর এ আশ্বাসে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category