• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান ঈদের আগে সরকারের ভিজিএফের চাল পেয়ে খুশিতে আত্মহারা ৫০০৪ দুস্ত পরিবার। এমপি ফজলুল হক মিলন। কুলিয়ারচরে এক যুবককের মরদেহ উদ্ধার : গ্রেফতার ৫, মূল অভিযুক্ত পলাতক হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ চট্টগ্রামের পটিয়ায় পার্টনার  কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত  সরিষা’বাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়া’বাসহ তিন মাদক বিক্রে’তা গ্রেফতার। বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তিতে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ ৫৯ বিজিবির ভোলাহাট সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

ঈদের আগে সরকারের ভিজিএফের চাল পেয়ে খুশিতে আত্মহারা ৫০০৪ দুস্ত পরিবার। এমপি ফজলুল হক মিলন।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোর্টার / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোর্টার

গাজীপুরে কালীগঞ্জে পৌরসভা সহ আটটি ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন ফজলুল হক মিলন এমপি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর সহযোগিতায় উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ৫ হাজার ৪টি কার্ডের বিপরীতে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন। চাল নিতে আসা কালীগঞ্জ পৌরসভা ৩ হাজার ৮৫টি, জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১টি ও তুমলিয়া ইউনিয়নে ৯০৮টি হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল নেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির উপদেষ্টা সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category