• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি, পার্বতীপুরে ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা নাসিরউদ্দিন গ্রেপ্তার, আদালতে প্রেরণ। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের রাব্বা মাহবুব খান আজান তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রে; মানবিক কর্মকাণ্ডে ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা

ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা।

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ২৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাড়ি ও প্রতিষ্ঠান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করেছে খুলনার পাইকগাছা পৌরসভা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় এবং স্থানীয় অংশীজন নবোলোক পরিষদের মাধ্যমে পরিচালিত এ উদ্যোগে যুক্ত হয়েছেন স্থানীয় নারী উদ্যোক্তারাও।
২০২৬ সালের ২০ এপ্রিল থেকে তিন বছর মেয়াদি দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে পৌরসভা ও নতুন আলো উন্নয়ন দলের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাস থেকে মাঠপর্যায়ে জরিপ ও পরীক্ষামূলকভাবে বর্জ্য সংগ্রহ শুরু হয়।
এ উদ্যোগের পেছনে রয়েছেন স্থানীয় তিন নারী উদ্যোক্তা—বীণা, জুলি ও সীমা। তাঁরা ২০২৩ সাল থেকে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও জনসচেতনতামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। পরে পৌর এলাকার যত্রতত্র বর্জ্য ফেলা, ড্রেন বন্ধ হয়ে যাওয়া ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের উদ্যোগ নেন তাঁরা।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক, জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী উদ্যোগটির সঙ্গে পৌরসভাকে সম্পৃক্ত করায় কার্যক্রমে নতুন গতি আসে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পৌরসভার ৩ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ৫০৬টি পরিবারে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ২৩টি হোটেল, ১০টি ক্লিনিক, ৮টি ডায়াগনস্টিক সেন্টার, ১০টি ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ সেবার আওতায় এসেছে।
নির্ধারিত সেবামূল্য অনুযায়ী, প্রতিটি বাড়ি থেকে ৬০ টাকা এবং প্রতিষ্ঠানভেদে পৃথক হারে অর্থ নিয়ে বর্জ্য সংগ্রহ ও পরিবহন করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ আরও কার্যকর হবে। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে সেবাটি সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করতে পৌর এলাকায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও নবোলোক এ কাজে যথেষ্ট সহযোগিতা করেছে। পৌরবাসীকে আরও সচেতন করে সেবার পরিধি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category