• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা কালীগঞ্জে দুই লাখ টাকার ভেজাল খাদ্য ধ্বংস, অভিযানে তিন দোকান। শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার

আদমদীঘিতে রাজ মিস্ত্রির বাড়ির ছাদে কবুতরের খামার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১৫৩ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বাড়ির ছাদে কবুতর টং তৈরি করে ভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের জেলে পল্লীর বাসিন্দা যুবক রাজ মিস্ত্রি সোহাগ সরকার। রাজ মিস্ত্রির কাজের ফাঁকে শখের বসে মাত্র ১০টি কবুতর কিনে ছোট টং তৈরি করে কবুতর পালন শুরু করেন। পরবর্তীতে রাজ মিস্ত্রি সোহাগ সরকার তার স্বর্গীয় মায়ের ইচ্ছে পূরণ করতে বিভিন্ন প্রচার প্রজাতির প্রায় শতাধিক কবুতর কিনে সুন্দর টং তৈরী করে বাণিজ্যিক রূপ দিয়েছেন।
সরজমিন দেখা গেছে আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের জেলে পল্লীর সোহাগ সরকার পেশায় একজন রাজ মিস্ত্রি। তিনি প্রতিদিন সকাল বেলা কাজে বের হওয়ার পূর্বে তার টং থাকা কবুতরগুলোকে ঠিক জাতীয় খাবার ও পানি দিয়ে কাজে বের হন। বিকেলে কাজ থেকে ফিরে এসে আবারও সে কবুতরগুলোকে খাবার দেন। এরপর সন্ধ্যায় কবুতরগুলোকে আয় আয় ডেকে টং ঘরে তোলেন। তার খামারে ১০০ থেকে শুরু করে ১০ হাজার টাকা মূল্যের কবুতর রয়েছে। শখের বশে প্রথমে ১০টি কবুতর দিয়ে শুরু করলেও এখন সে বাণিজ্যিক ভাবে তার কবুতর টং খামার করে তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category