বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজার রহমান, খন্দকার মেহেদী হাসান, রফিকুল ইসলাম মুন্টু, গোলাম মোস্তফা, জিল্লুর রহমান, বেনজির রহমান, মনছুর আলী, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসাইন,
হেদায়েতুল ইসলাম উজ্জল, তরিকুল ইসলাম জেন্টু,
আবু মুতালেব মতি, সাইফ হাসান খান
সৈকত, আমিনুল ইসলাম সোহাগ, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, পবিত্র মজুমদার, এরশাদ আলী, জাকিরুল ইসলাম জুয়েলসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। মত বিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয় নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করেন।