কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি
বয়স মাত্র ১১ বছর। চোখে-মুখে শৈশবের সরলতা। কাঁধে স্কুলব্যাগ নিয়ে সহপাঠীদের সঙ্গে ছুটে চলার কথা ছিল তার। অথচ হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে পঞ্চগড়ের বোদা পৌরসভার কলেজপাড়ার পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী মোছা মাফিয়া আক্তার।
অসুস্থতার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়েছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সামান্য সঞ্চয় শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত মেয়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানটিও বিক্রি করে দিতে হয়েছে বাবা মোঃ মোমিনকে।
মাফিয়ার বাড়ি বোদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায়।
তার বাবা মোঃ মোমিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
মা মোছা. সাবিনা আক্তার।
মাফিয়া ৫২ নম্বর বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী।
মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে পরিবারের পক্ষ থেকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরও সহায়তার আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো আর্থিক সহায়তা পরিবারের হাতে পৌঁছেনি বলে পরিবারটি জানিয়েছে।
এদিকে মাফিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। একদিকে সন্তানের চিকিৎসা, অন্যদিকে অর্থের সংকট দুইয়ের চাপে অসহায় হয়ে পড়েছেন তার বাবা-মা।
মাফিয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুনের উদ্যোগে ইতোমধ্যে পরিবারটি কিছু আর্থিক সহায়তা পেয়েছে। তবে চিকিৎসার প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।
মাফিয়ার চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান শিক্ষক।
একটি ছোট্ট মেয়ে আবারও স্কুলে ফিরতে চায়। সহপাঠীদের সঙ্গে শ্রেণিকক্ষে বসতে চায়, বই-খাতা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়।
কিন্তু সেই স্বপ্নের পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের সংকট।
মাফিয়াকে বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার চিকিৎসার বড় ভরসা।
মানবিক সহায়তা পাঠাতে:
📱 বিকাশ/নগদ: 01757850572
🏦 ব্যাংক: ব্যাংক এশিয়া
Account Title: Sabina Akter
Account No: 1083477033982
মাফিয়ার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আকুল আবেদন একটি শিশুর চিকিৎসার জন্য যে যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান।
মাফিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন। হয়তো আপনার সামান্য সহায়তাতেই আবার স্কুলের পোশাক পরে শ্রেণিকক্ষে ফিরবে ছোট্ট মাফিয়া।