• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

সীমান্তের শূন্য রেখার নিকটে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ২১৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান বেশ ভালভাবে প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য ঠেকাতে তৎপর এই ব্যাটালিয়নের চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল (১৬ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় উপজেলার সীমান্ত মেইন পিলার ১৮৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩০ বোতল ফেন্সিডিল এর বিকল্প নেশাজাতীয় (এসকাপ ডিএক্স) সিরাপ আটক করতে সক্ষম হয়। তবে চোরাকারবারীরা টহল দলের ধাওয়া খেয়ে মালামাল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মাদকদ্রব্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ২০০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২১০০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category