• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
কয়রায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান দেশের নার্সিং ও মিডওয়াইফারি খাতকে বিশ্ববাজারে এগিয়ে নিতে সরকারের উদ্যোগ: জিয়াউদ্দিন হায়দার গোমস্তাপুরে ৮ লিটার চো’লা’ই ম’দ ও ১০০ লিটার ও’য়া’শ সহ না’রী গ্রে’প্তা’র গাইবান্ধা সদর বল্লমঝাড়ে এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজের লাইসেন্স ছাড়া ময়দা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন। অবৈধ মাটি কাটায় বকশীগঞ্জে অভিযান, পালালেন ভেকু চালক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার।

সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ১০০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সোনার বাংলা মার্কেট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় ৮-১০ জনের একটি দল দলবদ্ধ ভাবে ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনার বাংলা মার্কেটের ৪র্থ তলা ও ৩য় তলার কোচিং সেন্টার থেকে বের হয়ে ছাত্ররা দলবদ্ধ ভাবে স্লোগান দিতে দিতে মার্কেট এলাকায় দ্রুত ত্যাগ করে। এতে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং সোনার বাংলা মার্কেট কমিটির নেতৃবৃন্দও সেখানে উপস্থিত হন।
সান্তাহার সোনার বাংলা মার্কেটের ফ্রেন্ডস টেইলার্স স্বত্বাধিকারী বাদশা বলেন, ৩য় তলায় আমার ব্যবসার কারখানা রয়েছে। আমি সেখানে যেতেই দেখি আমার পাশে ঘরের মধ্যে থেকে কিছু ছেলেরা জয় বাংলা স্লোগান দিতে দিতে নিচে নেমে যায়।
রুয়েট কোচিং সেন্টার পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গত শনিবার আমার কোচিং সেন্টার বন্ধ ছিল। আর মিছিলের বিষয়টি আমার জানা নেই। সোনার বাংলা মার্কেট কমিটির সভাপতি নিজাম দেওয়ান জয় বাংলা মিছিলের  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে তারা স্লোগান দিয়েছে তা বলতে পারনি। তৌহিদ’স কোচিং সেন্টার শিক্ষক তৌহিদ ইসলাম বলেন, ঘটনার দিন আমার কোচিং এ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ হয়েছে। কে বা কাহারা জয় বাংলা স্লোগান দিয়েছে আমার জানা নেই। 
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষকের ডাকা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category