• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৪০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনে পাশে ছাতিয়ানগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে   নাছিমা বেগম (৫৮) এক নারী মারা গেছেন। নাছিমা   বেগম নওগাঁর রানীনগর উপজেলার লোহাচুড়া   গ্রামের মৃত কায়েস উদ্দীনের স্ত্রী। শনিবার সকালে সান্তাহার রেলওয়ে পুলিশ ছাতিয়ানগ্রাম এলাকা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে রেলওয়ে  থানায় নিয়ে আসে।   
সান্তাহার রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা   গেছে, শনিবার সকালে ছাতিয়ানগ্রামের ঘোড়াদহ   এলাকায় ওই নারীর খন্ড বিখন্ড দেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসী। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে  থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নাছিমা বেগমের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । 
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে। শুক্রবার রাতের কোন এক সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category