• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত দুর্গাপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে জিয়ার ছবি নেই, সমালোচনা বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে- পানিসম্পদ প্রতিমন্ত্রী, সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৭৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে এই উপলক্ষে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথ সভায় সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন। বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, মাহমুদুল আলম, (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, বিএনপির নেতা জাহিদুল ইসলাম, শওকত শেখ, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পথ সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category