• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

শীতের কনকনে ঠান্ডায় মানবিক উদ্যোগ মাদারকুড়ি গোরস্থান নূরানী হাফিজিয়া মাদ্রাসায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড় / ২৭৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আটোয়ারী প্রতিনিধি পঞ্চগড়

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে মাদারকুড়ি গোরস্থান নূরানী হাফিজিয়া মাদ্রাসা। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মাদারকুড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু, কিশোর ও বৃদ্ধরা অংশগ্রহণ করেন। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গরিব মানুষদের হাতে পর্যায়ক্রমে কম্বল তুলে দেওয়া হয়। এতে শীতের কনকনে ঠান্ডা থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরে পায় অসহায় মানুষগুলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা। বক্তারা বলেন, “শীতকালে গরিব মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।” ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, এই কম্বল তাদের জন্য শীত নিবারণের বড় সহায়ক হবে।
এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে উদ্বুদ্ধ করবে—এমনটাই মনে করছেন সচেতন মহল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category