• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি: / ২০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল।

শুভেচ্ছা জানিয়েছেন শ্রীশ্রী রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি এবং শ্রীগুরু সংঘের নথুল্লাবাদ ইউনিয়ন শাখার সভাপতি অ্যাডভোকেট বসুদেব দাস ও শ্রীগুরু সংঘের নথুল্লাবাদ ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক উজ্জ্বল শীল।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, শারদীয় দুর্গোৎসব সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং অশুভ শক্তির বিনাশের চিরন্তন বার্তা বহন করে। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও তাৎপর্য সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। দুর্গোৎসব হয়ে উঠুক পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলা।

তাঁরা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করবেন—এটাই প্রত্যাশা। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানুষ হিসেবে সবার মধ্যে রয়েছে সৌহার্দ্য, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন। এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁরা আশা প্রকাশ করেন, নথুল্লাবাদ ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তাঁরা শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category