• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

*শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে দিনাজপুর পূজা মণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট*

*আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:* / ৩২ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

*আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:* সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সারাদেশের ন্যায় দিনাজপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গত ১৫ অক্টোবর রাতে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান, পিভিএম, পিভিএমএস-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন দল দিনাজপুর পৌরশহরসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পূজা মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, “পূজা মণ্ডপগুলোতে রাত-দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের সাথে নিবিড় সমন্বয় রেখে দায়িত্ব পালন করতে হবে।”

পরিদর্শন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category