• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

মুন্সিগন্জের সিরাজদিখানে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক।

স্টাফ রিপোর্টার তাজলিমা খাতুন / ৪৩৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার
তাজলিমা খাতুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতরা হলেন- আমেনা বেগম (৩২) এবং তার ৮ বছর বয়সী শিশুকন্যা মরিয়ম। আমেনা বেগম তার স্বামী দিনমজুর মিজান মিয়ার সঙ্গে গত চার মাস আগে নুরুজ্জামান সরকারের বাড়িটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির অন্যান্য প্রতিবেশী ও স্থানীয়রা, নিহতদের কোনও সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিলে ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল থেকে নিহতদের দুটি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী দিনমজুর মিজান মিয়া। মর্নিং ডট বিডি নিউজ, স্বাধীন বাংলা টিভি সংবাদ মুন্সীগঞ্জ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category