• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মান্দায় অনলাইন জুয়ার বড় এজেন্ট গ্রেফতার, কিশোরদের জুয়ায় জড়ানোর অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :

মোহাম্মদ তারিকুল ইসলাম–এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে নওগাঁর মান্দা থানাধীন কানার মোড় এলাকা থেকে একজন অনলাইন জুয়ার বড় এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নওগাঁ জেলা পুলিশ–এর কাছে গোপন তথ্য আসে যে, মান্দা থানাধীন কানার মোড়ে মুদি দোকানে বসে মুসফিকুর রহমান ওরফে মৌসুম (৩০) নামে এক ব্যক্তি অনলাইনে জুয়া পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি স্থানীয় তরুণ ও উঠতি বয়সী কিশোরদের অনলাইন জুয়া খেলায় উৎসাহিত করাসহ তাদের জন্য অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশনা দেন। এরপর তথ্য সংগ্রহ ও যাচাই শেষে একটি বিশেষ ডিবি টিম গঠন করে অভিযানে পাঠানো হয়।
২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় কানার মোড়ে অভিযান চালিয়ে মুসফিকুর রহমান ওরফে মৌসুমকে তার মুদি দোকান থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, আসামির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। এসব অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার তথ্য, আর্থিক লেনদেনের প্রমাণ এবং অন্যদের নামে অ্যাকাউন্ট খোলার বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মুসফিকুর রহমান, পিতা—মৃত জিল্লুর রহমান, সাং—মৈনম ফকির পাড়া, থানা—মান্দা থানা, জেলা—নওগাঁ জেলা। তিনি মান্দার একটি স্থানীয় কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। ওই পেশাগত পরিচয় ব্যবহার করেই তিনি কিশোরদের সহজে অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মান্দা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার জানান, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইন জুয়া বন্ধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও অনলাইন জুয়া এজেন্টদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category