• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
বিরল সীমান্তে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অভিযানে ২৪৮ পিস ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিয়ের চার মাসের মাথায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। সন্তানের মুখ দেখার আগে কারাগারে,….. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারকে দেখতে বাসায় জামায়াতের জেলা আমির চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ী বিতরণ করেন সানজিদা ইয়াসমিন তুলি, এমপি। ঝালকাঠি কলেজ খেয়াঘাটে বাড়তে পারে খেয়া ভাড়া, দুর্ভোগে যাত্রীরা ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনন্দ কুমার গুপ্ত দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু।

বিরল সীমান্তে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অভিযানে ২৪৮ পিস ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: / ১৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ধর্মজান বিওপি দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী কাঠুলিয়াপাড়া এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য আনুমানিক ৭৪,৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category