• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বৃক্ষরোপণ কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন

বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইউপি সদস্য আইয়ুব আলী

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৬৬ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন ঐ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপির অন্যতম নেতা মোঃ আইয়ুব আলী সরদার। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। মোঃ আইয়ুব আলী সরদার বাগালী ইউনিয়নের বগা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মজিবার রহমান সরদার। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। জানা গেছে , মোঃ আইয়ুব আলী সরদার এর আগে উত্তর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, কয়রা উপজেলা যুবদলের সদস্য, কয়রা উপজেলা বিএনপির সদস্য এবং বাগালী ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি বগা পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি, বগা মদিনাতুল উলুম তালিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এবং বগা ইয়াং স্টার ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব, রাজনৈতিক সম্পৃক্ততা এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে সামনে রেখে বাগালী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আগ্রহী আইয়ুব আলী সরদার। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বাগালী ইউনিয়নের অধিকাংশ বাসিন্দারা জানান, ত্যাগী নেতা হিসাবে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দিলে চেয়ারম্যান হওয়ার সম্ভবনা রয়েছে। তিনি দুর্দীনের বিএনপির কান্ডারি। তার এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে বিএনপির পক্ষ থেকে বাগালী ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হলে নির্বাচনী মাঠে তার অবস্থান আরও স্পষ্ট হবে। উল্লেখ যোগ্য বিষয় হলো বাগালী ইউনিয়নে সাবেক ৩নং ওয়ার্ড অর্থাৎ সাত গ্রামের মানুষের এখন একটাই কথা তারা সাত গ্রামের ভিতরে চেয়ারম্যান রাখতে চাই। সেই হিসাবে তার রয়েছে প্লাস পয়েন্ট। ইউপি সদস্য বিএনপি নেতা আইয়ুব আলী মনোনয়ন প্রাপ্তীর জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category