• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
নওগাঁর মহাদেবপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু পার্বতীপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহানুর রহমান, ফুলবাড়ীতে রেখে গেলেন কর্মময় স্মৃতি বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত সরকার ব্যস্ত..এমপি ফজলে হুদা নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ, বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে জখম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বি এম ডালিম তানোরে মজিবুর রহমানের নেতৃত্বে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৮৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে ৪টা পযন্ত উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালক কমিটির সভাপতি মিনহাজুল আবেদীন মিলন, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোস্তফা মাহাবুব লিটন ও
যুগ্ম আহবায়ক রিপন সরদার যৌথভাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, শ্রমিক দলের নেতা শামছুদ্দীন উদ্দিন গল্টু, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন প্রমুখ।
নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ গ্রহণ করেন। সভাপতি পদে মুকুল হোসেন চেয়ার মার্কা ১৫৭ ভোট, সহ-সভাপতি পদে মানিক হোসেন দেয়াল ঘড়ি মার্কা ১২৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে ইলাম হোসেন মাছ মার্কা ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে নব-নির্বাচিত কমিটির সভাপতি মুকুল হোসেন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনের উন্নয়ন ও গতিশীলতার বৃদ্ধি জন্য কাজ করে যাবো। ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category