• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক গাছ বিতরণ করলেন সাবেক কমিশনার হারুন অর রশিদ।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১১৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার মো. হারুন অর রশিদ।

রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর ২টায় উপজেলার চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজস্ব উদ্যোগে এ গাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন সাবেক কমিশনার মো. হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফুরকান ফারাজী, ওলামা দলের প্রস্তাবিত সভাপতি মো. আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

গাছ বিতরণকালে মো. হারুন অর রশিদ বলেন, “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, এর সঠিক পরিচর্যাও করতে হবে।”

তিনি শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category