• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

বকশীগঞ্জে বৃদ্ধ অটোভ্যান চালকের গাড়ি ছিনতাই, অসহায় হয়ে পড়েছেন আকালু মিয়া।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ৩০২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬
Oplus_131072

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় আকালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ অটোভ্যান চালকের গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে পৌর এলাকার নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে আকালু মিয়ার অটোভ্যানে উঠে। পরে মাঝপথে নামাপাড়া এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি হঠাৎ করে অটোভ্যান চালক আকালু মিয়াকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। এরপর অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারী।

ভুক্তভোগী আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

এ বিষয়ে আকালু মিয়া বলেন, “আমি এই অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাইতাম। এখন আমি কীভাবে খাব, সমিতির কিস্তি দিব কী দিয়ে? আমি এখন অসহায় হয়ে পড়েছি।”
ঘটনার পর অসহায় ওই বৃদ্ধের মাটিতে গড়াগড়ি করে আহাজারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাইয়ের খবর পাওয়ার পরই পুলিশ পৌর বাজার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে ঘটনাটি গ্রামের ভেতরে হওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। তবুও ছিনতাইকারীকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category