• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বকশীগঞ্জে অসহায় অটোচালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১৭৬ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

—

বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই, নতুন ভ্যান হস্তান্তর

জামালপুরের বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়ে জীবিকার একমাত্র সম্বল হারানো অটোভ্যান চালক আকালু মিয়ার পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই। তাদের সহায়তায় নতুন একটি অটোভ্যান পেয়ে আবারও জীবিকা নির্বাহের সুযোগ ফিরে পেয়েছেন তিনি।
জানা যায়, সম্প্রতি বকশীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা অটোভ্যান চালক আকালু মিয়ার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এতে তার জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। ঘটনার পর আকালু মিয়ার আহাজারি স্থানীয় মানুষের হৃদয় স্পর্শ করে।
বিষয়টি জানার পর সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের বাসিন্দা ও সমাজসেবী আব্দুর রাজ্জাকের দুই ছেলে, লন্ডন প্রবাসী সাঈদ হাসান ও শফিকুল ইসলাম মানবিক উদ্যোগ নিয়ে আকালু মিয়ার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তারা যৌথভাবে একটি নতুন অটোভ্যান কিনে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
আজ তাদের সহযোগিতায় আকালু মিয়ার হাতে নতুন একটি অটোভ্যান তুলে দেওয়া হয়। নতুন ভ্যান পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আকালু মিয়া।
এ বিষয়ে স্থানীয়রা জানান, বিদেশে অবস্থান করেও এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে লন্ডন প্রবাসী দুই ভাই যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category