• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

প্রতারক কামাল প্রধানকে বহিস্কার করে নারায়ণগঞ্জ মহানগর এলডিপির কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার ঃ / ২৬৬ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী ও দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরে এলডিপির কোন কমিটি নেই। কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং বিতর্কিত মহানগর কমিটির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় বহু আগেই এই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর এলডিপি কমিটির সভাপতি পরিচয়দানকারী কামাল প্রধান একজন চিহ্নিত পেশাদার প্রতারক ও চাঁদাবাজ। এলডিপি’র পরিচয়ে নারায়ণগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। কামাল ও তার বাহিনীর অনেক সদস্যই এলডিপি’র পরিচয়ে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবত। অথচ নারায়ণগঞ্জ মহানগর এলডিপি’র কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। পুনরায় কমিটি না দিয়ে বরং মহানগর কমিটি বিলুপ্ত করে দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

২৭ ডিসেম্বর এলডিপি’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী ও দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান জানান, প্রতারক কামাল প্রধানকে এলডিপি থেকে বহু আগেই বহিস্কার করা হয়েছে এবং তার কোন প্রাথমিক সদস্য পদও নেই। বরং নারায়ণগঞ্জে কোন মহানগর কমিটি বর্তমানে নেই। বহু আগেই বিলুপ্ত করা হয়েছে। আমরা আহ্বায়ক কমিটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং সামনে যেহেতু সংসদ নির্বাচন তাই আমরা যাচাই বাছাই করে প্রার্থী মনোনীত করছি। কিন্তু প্রতারক কামাল প্রধান নিজেকে এলডিপি’র প্রার্থী পরিচয় দিয়ে প্রতারণা করছে। তার বিরুদ্ধে যেহেতু ফৌজদারী মামলা রয়েছে তাই আদালত তার বিচার করবে। আর আমরা সাংগঠনিক ভাবে কামাল ও তার বাহিনীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category