• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহিরউদ্দিন কবির ঝন্টুর মোটরসাইকেল শোভাযাত্রা আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে যশোরকে হারিয়ে পঞ্চগড় চ্যাম্পিয়ান ঠাকুরগাঁওয়ের উপ নির্বাচনে নবনির্বাচিত হয়ে মির্জা ফয়সাল আমিনের ভুল্লিতে শুভেচ্ছা বিনিময় সান্তাহারে ব্রিটিশ আমলের কালভার্ট ব্রীজ ঝুঁকিপূর্ণ; যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন কয়রার সজীব চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ কর্মচারী ছাঁটাই, পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত ১৫ মাস বেতন নেই, ফ্লোর ও বাথরুম অপরিচ্ছন্নতায় দুর্ভোগে রোগীরা দক্ষিণ চট্টগ্রামে কথিত ‘টোকেন মানিক’ সিন্ডিকেট! সাংবাদিকতার পরিচয়ে টোকেন বাণিজ্য, হুমকি ও অবৈধ সিএনজি চলাচলের অভিযোগ

পুলিশের গু*লিতে নিহত রেফায়েত উল্লাহর ও বিল্লাল হোসেন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

২০২৩ সালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালনকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পু*লিশের গু*লিতে নিহত ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের তৎকালীন সহসভাপতি রেফায়েত উল্লাহ ও কৃষক দল নেতা বিল্লাল হোসেন এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামের কবরস্থানে মরহুমদের কবর জিয়ারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দলীয় নেতাকর্মীরা জানান, ২০২৩ সালের ৩১ অক্টোবর তৎকালীন আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে অবরোধ কর্মসূচি পালনকালে পু*লিশ বিন উষ্কানিতে অবরোধকারীদের উপর গু*লি চালায়। ওই ঘটনায় ছাত্র দল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন নি*হত হন।
শহীদ রেফায়েত উল্লাহর পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পু*লিশের গু*লিতে তাঁরা নি*হত হন। এ ঘটনায় তৎকালীন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার নির্দেশনাকে দায়ী করে তার বিরুদ্ধে অভিযোগও তুলে ধরেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পু*লিশ কর্মকর্তার বক্তব্য জানা যায়নি।কবর জিয়ারতের আগে রেফায়েত উল্লাহর বাবা মোঃ কাউসার মিয়া এবং বিএনপির নেতৃবৃন্দরা রেফায়েত উল্লাহ ও বিল্লাল হোসেনের মৃ*ত্যুর ঘটনায় দ্রুত বিচার দাবি করেন।
কবর জিয়ারত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বড় ছয়সূতীর আরব আলী খান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহের মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া,৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের,উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব, ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর রহমান সজীব ও সাধারণ সম্পাদক মোঃ রবিন মিয়া, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল মিয়া, ও শহীদ রেফায়েত উল্লাহর বাবা মোঃ কাউসার মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category