• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ; আহত-২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  / ১৭৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Oplus_131072

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  
বগুড়ার আদমদীঘি উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার কদমগাড়ী গ্রামে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র (৬৫) নামের এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৮ টায় কদমগাড়ী গ্রামে তোতা নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন  কালাচাঁন ও দিপেন নামের আরও দুই জেলে। নিরেন চন্দ্র রাণীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্রনাথ এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল   ৮ টায় কদমগাড়ীর গ্রামের আবুল হোসেনের ছেলে তোতার পুকুরে মাছ ধরতে আসেন পারইল গ্রামের একদল জেলে। ওই পুকুরে আগে থেকেই পানি সেচ   দেয়ার জন্য বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ও সংযোগ দেয়া ছিল। জেলে সম্প্রদায় পুকুরে মাছ ধরতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন নিরেন চন্দ্র। এছাড়া পারইল গ্রামের কালাচাঁন ও বিশিয়া গ্রামের দিপেন চন্দ্র বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্রকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পরিবারের লোকজনের   কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category