• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

পবিত্র ঈদের দিনে অসহায়দের পাশে কেয়ারিং ব্লাড ফাউন্ডেশন, ১০০ পরিবারে মাংস বিতরণ

শাহীন আলম,স্টাফ রিপোর্টার: / ১৭১ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

শাহীন আলম,স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ারিং ব্লাড ফাউন্ডেশন (CBF)-এর উদ্যোগে অসহায় ও মিসকীন মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের দিন সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ১০০টি পরিবারের মধ্যে মাংস পৌঁছে দেন। এমন মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে।
জানা যায়, কেয়ারিং ব্লাড ফাউন্ডেশন (CBF) ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এর প্রধান কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালার মাদ্রাসা মোড়ে অবস্থিত। সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিকেনের নেতৃত্বে ৩১ সদস্যের একটি কার্যকরী কমিটি রয়েছে।
সংগঠনটি ইতোমধ্যে রক্তদান কর্মসূচির মাধ্যমে নিয়মিত মানুষকে সহায়তা করে আসছে। এছাড়াও ফ্রি চিকিৎসা ক্যাম্প, ঈদ সামগ্রী বিতরণ এবং বাৎসরিক ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
সংগঠনের এসব কার্যক্রম সদস্যদের মাসিক চাঁদা, উপদেষ্টাদের সহযোগিতা এবং এলাকার উদারমনা মানুষের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আলীম বলেন, “আমাদের সমাজে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে, যারা কোনো সহযোগিতা পায় না, এমনকি ভিক্ষাও করতে পারে না। আমরা সেইসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং এতে সফল হচ্ছি। মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category