পঞ্চগড় প্রতিনিধি মোঃ তোতা মিয়া
উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে উত্তর মিঠাপুকুর ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম আসরের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইস্ট মিঠাপুকুরকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোকরোপাড়া ব্রাদার্স। ফাইনাল খেলাকে ঘিরে আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ে মাঠে গড়ানো ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে উভয় দলের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন। তবে শেষ পর্যন্ত ডোকরোপাড়া ব্রাদার্সের একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফাইনালে ১-০ গোলে ইস্ট মিঠাপুকুরকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় ডোকরোপাড়া ব্রাদার্স। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত্য ছিলেন পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী বাবুল হোসেন, সংবাদকর্মী আশিকুর রহমান রনি, ইজাজ রহমান সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌর যুবদলের আরিফুল ইসলাম ইরান। তাঁর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অতিথি, খেলোয়াড়, আয়োজক এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলা শেষে বিজয়ী দল ডোকরোপাড়া ব্রাদার্সের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ হয় মিঠাপুকুর একাদশ।