• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচি শুরু কুলিয়ারচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহে-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত তানোরে অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে সংলাপ সভা কয়রায় সড়কের পাশে প্রকাশ্যে ইয়াবা বেচাকেনা, পুলিশের অভিযানে ৭৯ পিস ইয়াবাসহ আটক দুই যুবক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন কুলিয়ারচরে পুলিশের অভিযানে আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচি শুরু

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে খুলনার কয়রায় শুরু হয়েছে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি-২০২৬। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-বাকী। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস এবং কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর পরিচালক মেরিনা পারভিন যুথি। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী নেত্রী ও স্থানীয় প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ১৬ দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (জিএসি) অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে আইআরভি।
কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category