• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
সরিষা’বাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়া’বাসহ তিন মাদক বিক্রে’তা গ্রেফতার। বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তিতে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ ৫৯ বিজিবির ভোলাহাট সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল এমরান খাঁন।
সভায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সদস্যরা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনার ওপর গুরুত্ব দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী, নলডাঙ্গা থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল এবং সদস্য সাজেদুর ইসলাম ডনসহ অন্যান্যরা।
সভাপতি তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নলডাঙ্গা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category