• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নলছিটিতে ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৮৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মোঃ রাকিব হোসেন ওরফে নিপুর ‘সমাধান অটোপার্টস সেন্টার’ নামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোঃ সোহাগ তালুকদার (৩৮) ও দোকানের ভাড়াটিয়া মোঃ রাকিব হোসেন ওরফে নিপু (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনই নলছিটি উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নলছিটি থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category