• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
নওগাঁর মহাদেবপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু পার্বতীপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহানুর রহমান, ফুলবাড়ীতে রেখে গেলেন কর্মময় স্মৃতি বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত সরকার ব্যস্ত..এমপি ফজলে হুদা নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ, বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে জখম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বি এম ডালিম তানোরে মজিবুর রহমানের নেতৃত্বে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৩৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিয়ামতপুর উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় স্থাপিত পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৮ জনের একটি ডাকাত দল পিকআপ নিয়ে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত দলের অপর ৩-৪ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার বাবু মিয়ার ছেলে মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ ৮টি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত ৫টি এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ চক্রটি এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় জড়িত ছিল।

পলাতক সদস্যদের নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category