• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য রেলি প্রদর্শন। নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় র‍্যাবের হাতে আসামি গ্রেপ্তার ফুলবাড়ীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে হামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন  কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম কালের নতুন সংবাদ এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে গুণী সাংবাদিক সম্মাননা প্রদান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ পরিবারে বিনামূল্যে গরু বিতরণ নাচোলে আত্রাইয়ে শিক্ষকের আঘাতে আহত ছাত্রী, অভিযোগের পর বাড়িতে হামলার অভিযোগ কয়রায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে আহত সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের

নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় র‍্যাবের হাতে আসামি গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৪০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকা থেকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর হত্যা মামলায় মো. আতোয়ার রহমান (৪১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব।
গ্রেপ্তারকৃত মো. আতোয়ার রহমান নওগাঁ সদর থানার চকদৌতল গ্রামের মো. আজিজার রহমানের ছেলে।
র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল বুধবার রাত ১টার দিকে নওগাঁ সদর থানার মুক্তির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ৩০ জুলাই নওগাঁ সদর থানায় দায়ের করা হত্যা মামলার আসামি আতোয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করে র‍্যাব।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category