• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

নওগাঁয় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

মুজাহিদ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ / ১৯২ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুরে পা ধুতে গিয়ে পানিতে ডুবে আরিফা (৯) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকগরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফা উপজেলার গোকুল জেলেপাড়া গ্রামের মো. এজাবুল হকের মেয়ে এবং কনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে ঘটনার সময় তার নানা বাড়ি চকগরিয়া গ্রামে অবস্থান করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুরে পা ধোয়ার জন্য যায় আরিফা। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। পরে তার মামা মো. নূরুন্নবী পানিতে নেমে ডুব দিয়ে তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category