• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

নওগাঁয় ডিবির হানা: ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ / ১৬৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানাধীন ধামইরহাট উপজেলা পরিষদের গেটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাদক বিক্রয়ের প্রস্তুতিকালে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

পরবর্তীতে দেহ তল্লাশিতে ধৃত ব্যক্তির হেফাজত থেকে বিপুল পরিমাণ ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম সুমন (৩৬), পিতা—সিরাজ উদ্দিন, মাতা—শহিদা সানা, সাং—দক্ষিণ শ্যামপুর, থানা—ধামইরহাট, জেলা—নওগাঁ।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও কঠোর ও নিয়মিত করা হবে। মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category