• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য রেলি প্রদর্শন। নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় র‍্যাবের হাতে আসামি গ্রেপ্তার ফুলবাড়ীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে হামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন  কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম কালের নতুন সংবাদ এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে গুণী সাংবাদিক সম্মাননা প্রদান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ পরিবারে বিনামূল্যে গরু বিতরণ নাচোলে আত্রাইয়ে শিক্ষকের আঘাতে আহত ছাত্রী, অভিযোগের পর বাড়িতে হামলার অভিযোগ কয়রায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে আহত সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের

দিনাজপুরে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: / ৫৩ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম মোছা. বিউটি বেগম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম একমাত্র চেকগ্রহীতা শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুরপাড়া এলাকার বাসিন্দা, মৃত মো. আসাদুল ইসলামের স্ত্রী মোছা. লাভলী বেগমের হাতে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কর্মকর্তা,কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টায় এবং শেষ হয় ৬টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category