*দিনাজপুর প্রতিনিধি:* দিনাজপুর পৌরসভার ইসলামবাগে কালভার্ট নির্মাণ সাইটের নৈশ প্রহরী টিটু শিকদার (৩৬)কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বুধবার রাতে LGED এর কালভার্টের ড্রেজারের ব্যাটারি চুরি করতে যায় আসামী মোঃ রাফি ওরফে রিজন মোল্লা (২৫) ও তার সহযোগীরা। এ সময় প্রহরী টিটু শিকদার বাধা দিলে তাকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বিপ্লব শিকদার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার নির্দেশনায় ২৬ অক্টোবর সোমবার ভোর রাতে রেল ব্রীজ এলাকা থেকে রাফিকে গ্রেফতার করা হয়।
প্রেস কনফারেন্সে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামী হত্যার দায় স্বীকার করেছে।