• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও গুলি জব্দ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ৫৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টার সময় এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, শনিবার (১০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে জেলার কোতয়ালী থানার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার রাতে দিনাজপুর-দশমাইল মহাসড়কসংলগ্ন একটি বন্ধ মার্কেটের পেছনে অভিযান পরিচালনা করে।

এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category